স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন। মদন, নেত্রকোনা।
নেত্রকোনার মদনে ইজি বাইক ও গরুর সাথে ধাক্কা লেগে এক বৃদ্ধা নারী (৬৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ৯ টার দিকে মদন পৌরসভার ৬ নং ওয়ার্ডের মদন টু সিলেট বাস স্টেশনে
ব্যাটারি চালিত ইজিবাইক গরুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে রাস্তায় পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ঐ বৃদ্ধা নারীর নাম আনোয়ার আক্তার (৬৫) কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত বুলবুল মাস্টারের স্ত্রী।
মৃত বুলবুল মাস্টারের স্ত্রী আনোয়ার আক্তার মদন পৌর শহরের দিকে ইজি বাইকে আসার পথে মদন পৌরসভার সিলেট বাস স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গরুর সাথে ধাক্কা লেগে ইজি বাইকটি উল্টে পড়ে যায় ।
ইজি বাইকের যাত্রী ওই বৃদ্ধা নারী উল্টে নিচে পড়ে গুরুতর আহত হয় । পরে প্রত্যক্ষদর্শীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা আক্তার কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি সালাহ উদ্দিন করিম বলেন, সড়ক দুর্ঘটনায় আনোয়ারা আক্তার নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।
নিহতের পরিবারের এর কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Daily Bangladesh Patrika