
মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি*
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের আমতলী বাজারের বানিয়া বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ভোগ-দখলে থাকা আবাদি জমিতে চাষাবাদে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৬লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিক।
ভুক্তভোগী গোলাম মোস্তফা জানান, আমতলী বাজার সংলগ্ন তার নিজস্ব জমিতে তিনি দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একই এলাকার আলাল গং ও তার পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে বাধা প্রদান করেন।
তার অভিযোগ, বাধার কারণে জমিতে নির্ধারিত সময়ে আবাদ করা সম্ভব হয়নি। ফলে সার, বীজ, শ্রমিকসহ আনুষঙ্গিক খরচসহ প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু বিচার ও জমিতে নির্বিঘ্নে চাষাবাদের সুযোগ চেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আলাল গং এর বক্তব্য পাওয়া যায়নি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
Daily Bangladesh Patrika