কামরুল০১৮৮৩০৮৮০৮৪
মহেশখালীতে চুরির অভিযোগে মোহাম্মদ ফয়সাল (২৮) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে খুন ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে খুনের মামলা রুজু করা হয়েছে। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে রিফাত মোহাম্মদ তকিকে যিনি এরই মধ্যে গ্রেপ্তার আছেন। দুই নম্বর আসামি করা হয়েছে তার পিতা মাওলানা কেফায়েত উল্লাহকে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সুলতান জানান, ফয়সাল হত্যার ঘটনায় রিফাতকে এক নম্বর ও তার বাবা মাওলানা কেফায়েত উল্লাহকে দুই নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এক নম্বর আসামি গ্রেপ্তার আছে, বাকিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের পশ্চিমে পূর্ব ফকিরাঘোনা এলাকায় চুরির অপবাদ দিয়ে নুরুল আলম প্রকাশ বাদশার পুত্র ফয়সালকে খুঁটির সঙ্গে বেঁধে তার পিঠের ওপর ইট রেখে মারধর করে খুন করা হয়েছে।
Daily Bangladesh Patrika