
আমজাদ হোসেন মিঠু,
বিভাগীয় প্রধান ঢাকাঃ
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা জনাব রফিকুল হক. আজ ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকালে তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
যোগদানকালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
নতুন এই কর্মস্থলে জনাব রফিকুল হকের দায়িত্ব পালনের পথচলা অত্যন্ত সুন্দর, সফল এবং জনকল্যাণমুখী হোক—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
Daily Bangladesh Patrika