
মালিকুজ্জামান কাকা
যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি আনুষ্ঠানিক অধ্যক্ষ পদে নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানের পর নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদকে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুকুল হায়দার, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক আব্দুল হালিম ও ড. আনওয়ার ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মদন মোহন দাস, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের হিসাব বিভাগের উপপরিচালক ফজলুর রহমান, অডিট অফিসার খুরশিদ মল্লিক ও সরকারি সিটি কলেজের প্রধান সহকারী আসলাম হোসেনসহ অন্যরা।
Daily Bangladesh Patrika