
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া ক্রসিং নামক এলাকায় কুমিল্লা রিযোয়ান পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের হাতে চুরির প্রস্তুতি কালিন সময় আটক। এই বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি বলেন জনৈক রাসেল মিয়া (৩২) পিতা: জিন্না মিয়া।সাং বারিগ্রাম থানা: পটিয়া। জেলা চট্টগ্রাম।একটি অন-টেষ্ট সিএনজি নিয়ে তার অপর ০২ সহযোগী সহ অদ্য ২৯ /০৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ
ভোর ৪:১০ ঘটিকার সময়, চট্টগ্রাম জেলাধীন পটিয়া হাইওয়ে থানার, মনসা বাদামতল নামক স্থানে, কক্সবাজার গামী মালবোঝাই ট্রাক নং ঢাকা মেট্রো ট ২০-৯৬৩৮ এর ত্রিফল কেটে মালামাল চুরি করা কালীন টহলরত হাইওয়ে পুলিশের হাতে সিএনজি সহ ধরা পড়ে। তার অপর ০২ সহযোগী ধৃত করাকালীন দৌড়ে পালিয়ে যায়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে আলামত সহ পটিয়া থানায় হস্তান্তর করি। তথায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি প্রতিনিধি কে বলেন।
Daily Bangladesh Patrika