
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আজ ০৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে শ্যামাপূজা ও দীপাবলি নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নগরীর জেএমসেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মো. শওকত আলী মহোদয়।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সিএমপি কমিশনার পূজামণ্ডপে পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করেন এবং শ্যামাপূজা ও দীপাবলি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Patrika