
ঝালকাঠি প্রতিনিধি: রাজাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুনের নেতৃত্বে
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা ও কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝালকাঠিতে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস রিপন, মঠবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. পলাশ মৃধা, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিব আল হাসান শান্ত, রাজাপুর শহর ছাত্রদলের সভাপতি মো. মাহিম তালুকদার, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাহরিয়ার, ছাত্রনেতা মো. জুম্মান শিকদার, মো. আরাফাত ইসলাম রিফাত, মো. তুষার, মো. সানি।
এ ছাড়া রাজাপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও সাংগঠনিক ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল: ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ৮নভেম্বর ২০২৬
Daily Bangladesh Patrika