*
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-০২ ও স্পেশাল টিম-০২ এর অফিসার ফোর্স ইং২৬/১০/২০২৬ তারিখ রাত ২৩:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে একজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের আভিযানিক টিম নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী জিরার্ড ফ্যাশান গার্মেন্টস এর বিপরীত পাশে নাহার স্কেল এর সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। অদ্য ২৭/১০/২০২৬ইং তারিখ রাত ১২:৪০ ঘটিকার সময় যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের বাসটি (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব- ১৫-৭৯৫৪) উল্লিখিত স্থানে পৌঁছালে আভিযানিক টিম বাসটিতে তল্লাশি চালিয়ে মাদক কারবারি ০১। মো: জালাল উদ্দীন (৪৪), পিতা- মৃত হাসেম, সাং- উত্তর ডেইল পাড়া, ০৬নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার'কে গ্রেফতার করেন। এসময় তার দেখানো মতে বাসের মালামাল রাখার বক্সে একটি লোহার তৈরি হাইড্রোলিক জগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ২৮৮০০ (আটাশ হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৮৬,৪০,০০০/-(ছিয়াশি লক্ষ চল্লিশ হাজার) উদ্ধারপূর্বক জব্দ করেন। এসংক্রান্তে আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মো: জালাল উদ্দীন (৪৪) এর রিরুদ্ধে মাদক আইনে ডিএমপির মতিঝিল থানার মামলা নং-০৭, তারিখ-০৪/০৮/২০২৩খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ও কক্সবাজার সদর থানার মামলা নং-৩৮, তারিখ-০৯/০৭/২০১৭খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর ৯(খ)/২৫ রুজু রয়েছে।
Daily Bangladesh Patrika