কামরুল01883088084
১২/১১/২৬ তারিখ রাত অনুমান ১২:০০ ঘটিকার সময় নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি শাহিনুরের নেতৃত্ব সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের সময় ভিকটিম আব্দুর সুবাহান (৩৫)-এর বাড়ির সামনে গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন মাদক। সংক্রান্ত পূর্বশত্রুতা এবং এলাকার আধিপত্য জানান দেওয়ার লক্ষ্যে ভিকটিম সোবানকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের আত্মীয়-স্বজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তক্তারপুল এলাকায় বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি যৌথ অভিযান পরিচালনা করে আসামি ০১। আমির হোসেন @ বুলেট (২৩) ও ০২। মোমেনা বেগম (৪৫)-কে গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ০১। একটি দেশীয় তৈরি এলজি, ০২। একটি দা ও ০৩। একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য যে, ভিকটিম মৃত আব্দুর সুবাহান (৩৫) বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি সহ অস্ত্র আইনে ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Daily Bangladesh Patrika