1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৪:৩৯|
Title :
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি সাদুল্লাপুর উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাড়িতে ৭২ বস্তা সার: অবৈধ মজুদের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সাংবাদিকের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন। কলাপাড়ায় কারিতাসের ‘একরাব’ প্রকল্পের আওতায় নারী কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন নেত্রকোনার মোহনগঞ্জে ভর্তি জালিয়াতি: এবার ফেঁসে যাচ্ছেন আরও দুই শিক্ষক

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 1 Time View
2

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি নারায়ন চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে শহরের মল্লিকপুরস্হ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শণ। এই জেলায় হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রির্স্টাণসহ অন্যান্য জাতিগোষ্টির মধ্যে একটি ভাতৃত্বের বন্ধন সুদৃঢ রয়েছে। আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন,আমাদের এই সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির একটা মিলবন্ধন রয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে।

তিনি আরো বলেন আমাদের বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করেন বলেই ধর্মকর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। এইদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কোনকিছু নাই। সুনামগঞ্জে যার যার ধর্মীয় উৎসব পালনে সরকার নিশ্চিত নিরাপত্তা বিধানের পাশাপাশি সবধরনের সহযেগিতা করা হবে বলে তিনি জানান।
আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫.০৮.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026