
মালিকুজ্জামান কাকা
যশোর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে আরো রদবদল হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ থানা বেনাপোল পোর্ট ও চৌগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পারস্পরিক বদলি করা হয়েছে ।
বেনাপোল পোর্ট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদ তিতুমীরকে চৌগাছা থানায় এবং চৌগাছা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে। নতুন এই বদলির ফলে দুই পুলিশ কর্মকর্তা পরস্পরের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২৬ অক্টোবর যশোর জেলা পুলিশের সাত পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই আদেশে যশোর কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি এবং যশোর কোর্ট পুলিশের তৎকালীন পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। সর্বশেষ এই অদলবদল হয়েছে।
Daily Bangladesh Patrika