
মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আব্দুল মালেক ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুম হাজ্বী মোঃ হাসেন আলী বেপারীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল মালেকের বাবা এবং বায়তুর রহমান জামে মসজিদের জমিদাতা মরহুম হাজ্বী মো: হাছেন আলী বেপারীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজ্বী হাসেন আলী কওমী মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার(৭ অক্টোবর)সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার সাত নং ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামে মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব দেলুয়ার হোসেন ফুলপুরি। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রীপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Daily Bangladesh Patrika