
মোঃসজিব মিয়া
হাতীবান্ধা, লালমনিরহাট। প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় হাতীবান্ধা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, অপরাধ ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। নবাগত ওসি মতিউর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিবেদন: হাতীবান্ধা, লালমনিরহাট।
Daily Bangladesh Patrika