
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি
নান্দাইল, ১৯ মে ২০২৬
আসন্ন ০৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সহকারী অধ্যাপক নূরুল আমিন। একটি আধুনিক, মাদকমুক্ত ও ইনসাফভিত্তিক মডেল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
সৎ, যোগ্য ও সঠিক নেতৃত্বই পারে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়তে"—এই স্লোগানকে সামনে রেখে নান্দাইলের সর্বস্তরের জনগণ ও তরুণ সমাজকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সাধারণ ভোটারদের মতে, ইউনিয়নের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় একজন যোগ্য ও আদর্শ অভিভাবক হিসেবে সহকারী অধ্যাপক নূরুল আমিন অন্যতম পরিচ্ছন্ন প্রার্থী।
তার নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত কর্মী ও সমর্থকেরা জানান, একটি আধুনিক ইউনিয়ন বিনির্মাণে যার চিন্তা ও কর্মে জনকল্যাণের প্রতিফলন থাকবে, আমরা তেমন নেতৃত্বই চাই। সেই লক্ষ্যেই অধ্যাপক নূরুল আমিন নান্দাইলবাসীর পাশে দাঁড়িয়েছেন। তরুণ সমাজকে সাথে নিয়ে একটি মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠন করাই তার মূল লক্ষ্য।
আসন্ন নির্বাচনে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণের মূল্যবান সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন সহকারী অধ্যাপক নূরুল আমিন ও তার সমর্থকেরা।
Daily Bangladesh Patrika