গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
জানা গেছে, গত ১৩ এপ্রিল রাতে অজ্ঞাত ফোন নম্বর থেকে এক ব্যক্তি তাকে গালাগাল ও হত্যার হুমকি দেয়। পরদিন সকালে সাংবাদিক জহির গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ
অংশগ্রহণ করেন
গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, সদস্য কাজী আলামিন, সোলায়মান তুহিন, লিটন খান, আবু হানিফ, মোল্লা ফারুক ও এ.এস.মামুন।
এছাড়াও বক্তব্য দেন গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানএস এম নজরুল ইসলাম দপ্তর সম্পাদক গৌরা নদী সাংবাদিক ফোরাম এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ বাচ্চু।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি.এম.বেলালের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪:২০:৩৮ ● ২৫ বার পঠিত
Daily Bangladesh Patrika