পরীক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ, রাঙ্গাবালীতে ছাত্রদলের পানি ও কলম বিতরণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা ছাত্রদলের নেতা ইভান হাওলাদারের উদ্যোগে এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতায় পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়।
পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হলে তারা স্বস্তি প্রকাশ করে। তীব্র গরমে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন অভিভাবকরাও।
উদ্যোক্তারা জানান, “শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের এই গুরুত্বপূর্ণ সময়ে সামান্য ভালোবাসা ও সহযোগিতা নিয়ে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।” ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Patrika