1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন ভোলা জেলার মোঃ আবু নোমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)’র বিদায় রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ২৪ ঘণ্টার চট্টগ্রাম রেঞ্জের অভিযানে গ্রেপ্তার ১১২৯ চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান

১৭ বছর এর মুসলিম কিশোরীকে হিন্দু ধর্মান্তরিত করে নিকাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
50

নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের ৮ মাস পরে ছেলের নিজ বাড়িতে ফিরে আসে পারিবারিক সূত্রে জানা যায় এই মুসলিম কিশোরী রেশমী আক্তার(১৭) কে ধর্ম পরিবর্তন করে হিন্দু নিয়ম অনুযায়ী ছেলে বিবাহ করেছে এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ৪ নং শমশেরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডবল ছড়া
চাবাগান এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে নিখোঁজের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ডবল ছড়ার এই কিশোরী একই এলাকার রবিচন্দ্র বাউরীর ছেলে পিচ্চি বাউরী (২৫) ও সূর্য বাউরীর ছোট ভাই এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গোপনে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে মেয়ের কোনো সন্ধান না পেয়ে তার বাবা মাসুদ মিয়া কমলগঞ্জ থানায় নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরি করেন

কিশোরীর মা জোবেদা আক্তার ও চাচা কদ্দুস মিয়া জানান, গত ফেব্রুয়ারি মাসে তাদের মেয়ে নিখোঁজ হয়েছে । অনেক খোঁজাখুঁজি করেও তাহার সন্ধান না পেয়ে থানায় জিডি করেন । এরপরও মেয়েকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখেন।
দুর্গাপূজার এক দিন আগে বিষয়টি শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পারথালী কুর্মিকে অবহিত করেন। এ সময় ইউপি সদস্য তাদের জানান, মেয়েটির বিয়ে হয়ে গেছে। খোঁজাখুঁজি করে আর লাভ নেই। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। বিষয়টি সমাধানের জন্য পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

পরবর্তীতে ধীরে ধীরে বিষয় টি জানাজানি হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পারথালী কুর্মি জানান, পুলিশ তাকে বিষয় টি স্থানীয়ভাবে সমাধানের কথা বলেছে। আগামী রোববার দুই পক্ষ কে নিয়ে বসে
বিষয় টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, আমরা সেখানে গিয়েছিলাম। ইউপি সদস্য বিষয় টি সমাধান করে দেবেন বলে তিন দিন সময় নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026