1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন ভোলা জেলার মোঃ আবু নোমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)’র বিদায় রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ২৪ ঘণ্টার চট্টগ্রাম রেঞ্জের অভিযানে গ্রেপ্তার ১১২৯ চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায়

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১৭ Time View
164

খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার গোলচত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা আমির মাওলানা মহির উদ্দিন।
সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গুড়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক আহমেদ হালিম মাজহার নুর, ভাঙ্গুড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হানিফ উদ্দিন বাহার, ভাঙ্গুড়া পৌরসভা সভাপতি গোলাম মোস্তফা বাবলু, খানমরিচ ইউনিয়ন আমির অধ্যাপক আবুল কালাম আজাদ, মাওলানা খালেদ মোশারফ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কুদরত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুছ সাদিক।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা দেশ ও জনগণের কল্যাণে ঐক্য, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে ভাঙ্গুড়া স্মৃতিসৌধ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
০১৭৫০-৭২০৬৭২
১ আগস্ট ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026