1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan

পাইকগাছায় উলুবুনিয়া নদীর অংশ ও পাউবোর জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ: উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
75

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ১৮/১৯ নং পোল্ডারে উলুবুনিয়া মৌজায় জেলা প্রশাসক ও পাউবোর সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। সরকারী উদ্ধারের জন্য এলাকাবাসী খুলনার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।অভিযোগে প্রকাশ, খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের সদস্য প্রশান্ত মণ্ডল ও তাঁর ভাই কুমারেশ মণ্ডল উলুবুনিয়া নদীর অংশ ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি অবৈধভাবে দখল করে বহুতল পাকা ভবন নির্মাণ করেছেন। এছাড়া শামুকপোতা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আটটি দোকানঘর ও একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।২০২৬ সালের জানুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হলে সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা ঘটনাস্থল পরিদর্শন করে তা বন্ধের নির্দেশ দিলেও সেই নির্দেশ উপেক্ষা করে পরবর্তীতে নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে সেখানে বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি সেবার সংযোগও নেওয়া হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গত ৬ জুলাই এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এলাকাবাসীর দাবি, তাদের নিকট এস.এ. ম্যাপ, গুগল ম্যাপের চিত্র ও আলোকচিত্রসহ দখল সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে, যা তারা তদন্তকারী কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য প্রস্তুত রেখেছেন।সরকারি সম্পত্তি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এলাকাবাসী জরুরি ভিত্তিতে উলুবুনিয়া নদী ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তারা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, প্রশাসনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদীর প্রকৃত সীমানা পুনর্নির্ধারণসহ ভবিষ্যতে জমি দখল রোধে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026