1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan

পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু।

ফারুকুর রহমান বিনজু,পটিয়া চট্টগ্রাম:প্রতিনিধি-
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View
58

ফারুকুর রহমান বিনজু,পটিয়া চট্টগ্রাম:প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় পাচুরিয়া হতে মইজ্যার টেক সড়কের কোলাগাঁও ইউনিয়নের (২নং ওয়ার্ড)মালবোঝাই ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে পিতা নন্দন বড়ুয়ার সামনে কন্যা পাহেল বড়ুয়া (৯) এর করুণ মৃত্যু ও ভাতিজা পার্থ বড়ুয়া (৬)তীর্থ বড়ুয়া (৫)গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
স্হানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,রোববার (২৭ই সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে ৬টায় নন্দন বড়ুয়ার নতুন কিনা বাইক নিয়ে নিজের কন্যা পাহেল ও ২ভাইয়ের ছেলেমেয়ে পার্থ ও তীর্থকে নিয়ে ঘুরতে বের হয়।তারা পাচুরিয়া হতে মইজ্যার টেক সড়কের মুন্সিরহাটের দিকে আসার সময় কাচারী পকুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে ছুটে আসা মালবোঝাই ট্রাক তাদের ধাক্কা দিলে সাথে সাথে ৪জনই বাইক হতে পড়ে যায়।ট্রাকের চাকায় পাহেলীর মাথা থেঁতলে গেলে সে ঘটনাস্হলে মারা যায়।আহত অপর ২জনের আবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটকিয়ে রাখে এলাকাবাসী।
পাহেলীর পিতা নন্দন বড়ুয়া ক্রন্দনরত আবস্থায় বলেন,আগামী বৃহস্পতিবার আমার একমাত্র মেয়ের জন্মদিন,বিরানি রান্না করে সবাইকে নিয়ে জাকজমক ভাবে পালন করবো।সৃষ্টিকর্তা আমার আশা পূরণ করতে দিলনা।
খবর পেয়ে স্হানীয় কালারপুল পুলিশ ফাঁড়ির এস আই মামুন ঘটনাস্হল পরিদর্শন করে তিনি বলেন,ট্রাক ও বাইক উদ্বার করে ফাঁড়িতে নিয়ে আসি।শীঘ্রই আইনগত ব্যবস্হা নেয়া হবে।আকস্মিক এই দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026