1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন ভোলা জেলার মোঃ আবু নোমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)’র বিদায় রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ২৪ ঘণ্টার চট্টগ্রাম রেঞ্জের অভিযানে গ্রেপ্তার ১১২৯ চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান

এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View
94

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ধর্ষক মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়েটি বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময়ে প্রতিবেশি চাচা সম্পর্কে মকছেদ আলী শিশুকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে মহিষা গ্রামের জনৈক আনারুলের ঘেরের পূর্ব পাশের পাড়ে নিয়ে গিয়ে পোশাক খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। তখন ভিকটিম কান্না-কাটি করতে থাকলে আসামী ভিকটিমের হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ভিকটিম বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর থেকে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার প্রতিবেশী খালাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।
মেয়ের মুখে বিস্তারিত শুনে শিশুর বাবা বাদি হয়ে বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য শার্শা থানায় একটি এজাহার দাখিল করে। পরে সেটা নিয়মিত মামলা হয়েছে।
ওসি জানান, এজাহারের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা থানার মহিষা এলাকা হতে আসামী মকছেদ আলীকে আটক করা হয়েছে এবং শার্শা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-১৯/০৮/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026