1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan

মিঠামইনে পাচারের পথে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View
30

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে পরিবহনের সময় ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই চালককে আটক করা হয়েছে। পাশাপাশি সার পরিবহনে ব্যবহৃত দুটি টলি গাড়িও জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি টলিতে করে সার স্থানান্তরের সময় চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়।

পরে টলি দুটিতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে সারগুলো অবৈধভাবে স্থানান্তর করা হচ্ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় আটক দুই চালক শাহিন মিয়া ও জহির মিয়া ছাড়াও সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামে আরও একজনের বিরুদ্ধে মিঠামইন থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষকদের জন্য সরকার নির্ধারিত ও বরাদ্দ করা সার যাতে অবৈধভাবে পাচার বা কালোবাজারি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, জব্দ করা ১১১ বস্তা ইউরিয়া সার ও দুটি টলি বর্তমানে মিঠামইন থানা হেফাজতে রয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026