
মোঃজমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা হলরুমে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল মুন্সি এবং সঞ্চালনায় ছিলেন মোস্তাফিজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী এবং তাম্বলপুর ৬ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলসহ স্থানীয় বিশিষ্টজনরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জমির উদ্দিন, প্রেসক্লাব পীরগাছার সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক লাবু মিয়া ও খোরশেদ মিয়াসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও গণমাধ্যমের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা ভবিষ্যতে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।