1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী কটিয়াদীতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আমিরাবাদ ইউপি নির্বাচনে জনগণের অনুরোধ রক্ষা করতে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে ছুটে গিয়ে জলাবদ্ধতা পরিদর্শন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View
120

কামরুল
০১৮৮৩০৮৮০৮৮
সংসদে উত্থাপিত জলাবদ্ধতার সমস্যা শুনে তাৎক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম সফরে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। শুষ্ক মৌসুমে নগরী যেমন থাকে, বর্তমানে তেমনই রয়েছে।অ
প্রতিমন্ত্রী জানান, খাল নির্মাণকাজ চলমান থাকায় সাময়িকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তবে ইতোমধ্যে পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং আগামীকাল সকালের মধ্যেই অবশিষ্ট পানি সরে যাবে।
তিনি বলেন, অতিবৃষ্টির কারণে কিছু স্থানে পানি জমলেও তা দ্রুত নিষ্কাশন হয়েছে। ৬০ কিলোমিটার আয়তনের সিটি করপোরেশনের মধ্যে খুব অল্প জায়গায় পানি জমেছিল, যা বড় কোনো সংকট নয়। তিনি নিজেও পানির মধ্য দিয়ে হেঁটে পরিস্থিতি পরিদর্শন করেছেন।
মীর শাহে আলম বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ৩৬টি খাল সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে এবং কয়েকটির কাজ শেষ পর্যায়ে। প্রবর্তক মোড় সংলগ্ন হিজড়া খালে নির্মাণকাজের জন্য দেওয়া অস্থায়ী ব্যারিকেডের কারণে পানি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। আগামী পাঁচ দিনের মধ্যে ওই ব্যারিকেড সরিয়ে খালটি সচল করা হবে।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়ে নগরীর উন্নয়ন কাজ পরিচালিত হয়। সাময়িক ভোগান্তি হলেও তা নিরসনে সংশ্লিষ্ট সবাই কাজ করছে। বর্ষা মৌসুমে যাতে এমন সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026