
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :১ নভেম্বর, রোজ রবিবার
বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা যুব বিভাগের সভাপতি আলী হোসেন রনি কাউছারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুস্তাকিম হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ একটি দেশ ও জাতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে তরুণদের মেধা, যোগ্যতা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা অর্জন এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
সভাপতির বক্তব্যে আলী হোসেন রনি কাউছারী বলেন, যুবকদের শুধু নিজেদের ভবিষ্যৎ গড়লেই হবে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আদর্শিক, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন যুবসমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনায়েম খান, মোস্তফিজুর রহমান সাব্বির, মো. নয়ন মিয়া, ইসরাইল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, যুবসমাজের সঠিক দিকনির্দেশনা, কর্মমুখী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করা সময়ের দাবি। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের ঐক্য, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭