আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি: সাভার-আশুলিয়া ইপিজেড (EPZ) এলাকায় চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনব্যাপী ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ (০২ নভেম্বর, ২০২৬) ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাভার-আশুলিয়া ইপিজেড এলাকায় মোতায়েনকৃত আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটি সরজমিনে তদারকি করেন। পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদ্বয় কর্তব্যরত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আইনশৃঙ্খলা তদারকির পাশাপাশি ডিআইজি ও পুলিশ সুপার ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেন এবং মালিক-শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই নিবিড় তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে আজ দিনভর সাভার-আশুলিয়া ইপিজেড এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
12
আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি:
সাভার-আশুলিয়া ইপিজেড (EPZ) এলাকায় চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনব্যাপী ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ (০২ নভেম্বর, ২০২৬) ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাভার-আশুলিয়া ইপিজেড এলাকায় মোতায়েনকৃত আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটি সরজমিনে তদারকি করেন।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদ্বয় কর্তব্যরত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আইনশৃঙ্খলা তদারকির পাশাপাশি ডিআইজি ও পুলিশ সুপার ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেন এবং মালিক-শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই নিবিড় তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে আজ দিনভর সাভার-আশুলিয়া ইপিজেড এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।