1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View
25

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে জিরু টলারেন্স ঘোষণা করেছেন ডবলমুরিং মডেল থানার সাহসী , চৌকষ,ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সাল।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো প্রকার মব সৃষ্টিকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে অপরাধীদের উদ্দেশে এমন কঠোর বার্তা দেন ডবলমুরিং থানার ওসি আরিফ ফয়সাল।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কেউ যেন মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
ডবলমুরিং থানা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
এদিকে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কোথাও মব সৃষ্টি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
অপরাধীদের প্রতি ডবলমুরিং থানার ওসি আরিফ ফয়সালের এই কঠোর বার্তা নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অবস্থানকে তুলে ধরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026