1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার*

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View
24

*
কামরুল০১৮৮৩০৮৮০৮৪

আজ ৩০ অক্টোবর ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে হোসেন মটরস্-এর পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে “হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, হোসেন মটরস্।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিএমপি কমিশনার মহোদয় বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি এবং ব্যাডমিন্টনের প্রসারে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া;অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) ও চেয়ারম্যান, ব্যাডমিন্টন কমিটি চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক জনাব নিয়াজ মোহাম্মদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026