1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View
17

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি:

যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর পোরশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুবকদের কর্মসংস্থানমুখী করতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পর্কে অবহিত করেন।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এবারের যুব দিবসের প্রতিপাদ্য ছিল— “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাটি সঞ্চালনা করেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাজ্জাদ হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশরাফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, শিক্ষিত ও প্রশিক্ষিত যুবসমাজই পারে বেকারত্ব দূর করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে। তাই যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার দিকেও মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যুবকদের সময়োপযোগী কারিগরি ও পেশাভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তরুণ-তরুণীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।

আলোচনা সভা শেষে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ জন যুবক ও ৩জন যুবতীর মাঝে ১১ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয় । এবং প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পোশাক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জন করে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবকরা।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব নতুন করে উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026