
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম নগরীর বায়েজিদে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান এই সময় দেশীয় অস্ত্র সহ একজন আটক। এই বিষয়ে পুলিশের দাবি, অস্ত্র দুটি বিক্রির উদ্দেশ্যে লেগুনায় করে নিয়ে যাচ্ছিলেন তিনি। চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৪৮)। তাঁর সহযোগী নিজাম উদ্দিনের (২৮) বাড়ি খাগড়াছড়ি সদর। তিনি বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর শেরশাহ আরিফিন বাজার এলাকায় থাকেন।
রোববার (১ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালায় বায়েজিদ থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি ইফতেখারের নেতৃত্বে একটি চৌকস পুলিশের একটি দল।অ
পুলিশ বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যান নিজাম উদ্দিন।
পরে মিজানুর রহমানের দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়েছে। এর নিবন্ধন নম্বর চট্ট-মেট্রো-ছ-১১-৪১৩৪।
পুলিশ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন। তবে সেগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।