1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে আলোচনায় ওসি আব্দুর রহিম আমতলীতে ডিবির অভিযান: ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, জামাই পলাতক বাঁশখালীতে বনভূমির জায়গা উদ্ধার করতে গিয়ে বন বিভাগ ও পুলিশের উপর হামলা নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; ৬ আসামি গ্রেপ্তার সৌদি আরব প্রবাসীদের জন্য জরুরি বার্তা সরকারের পক্ষ থেকে গাজীপুর নাওজোড় এলাকায় আগুন জ্বালিয়ে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন। পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনঃ সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয়ে রেখেছেন গোলাপ হোসেন

নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
9

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে সাপাহার প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের দিবর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, মুরাদ শাহ্ চৌধুরী ও আবু হাসনাত রেজা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা।

আয়োজকরা জানান, আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হলেও মেলার মূল কার্যক্রম শুরু হতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে। মাসব্যাপী এ মেলায় তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী এবং বিপণনের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, জাদু প্রদর্শনী, মোটরসাইকেল খেলা, ভূতের বাড়ি, নাগরদোলা, বিভিন্ন খাবারের দোকান এবং শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলার আয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার এবং দেশীয় পণ্যের বিপণনে নতুন সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026