1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে আলোচনায় ওসি আব্দুর রহিম আমতলীতে ডিবির অভিযান: ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, জামাই পলাতক বাঁশখালীতে বনভূমির জায়গা উদ্ধার করতে গিয়ে বন বিভাগ ও পুলিশের উপর হামলা নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; ৬ আসামি গ্রেপ্তার সৌদি আরব প্রবাসীদের জন্য জরুরি বার্তা সরকারের পক্ষ থেকে গাজীপুর নাওজোড় এলাকায় আগুন জ্বালিয়ে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন। পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনঃ সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয়ে রেখেছেন গোলাপ হোসেন

সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
8

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বামী সাংবাদিক মৃত্যুর পর সংসারে নেমে এলো অন্ধকার। ছোট দুটি শিশুর নিষ্পাপ চোখ সব সময়ই বাবাকে খুঁজছে। বাবার হাত থেকে লজেন্স নেওয়ার জন্য বাড়ির এদিক ওদিক ছুটাছুটি করছে। কিন্তু তাদের বাবা যে আর বেঁচে নেই এ কথা যেনো মানতেই চাচ্ছেনা শিশুরা।শিশুদের ভরণ-পোষণ আর নিজের সংসারের অন্যান্য খরচ নিয়ে হিমশিম খাচ্ছিলেন স্ত্রী খাজিদা আক্তার। সেইসঙ্গে আছে আলিফ ফকিরের শাশুড়ির চিকিৎসা সব মিলিয়ে যেন অকুল সাগরে ভাসছে সাংবাদিক আলিফ ফকিরের সংসার। খাদিজার সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন হারিয়ে যায় তখন আর কিছুই থাকে না। এ সব ভাবনা নিয়ে যখন কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তার স্ত্রী, ঠিক তখনই ছায়া হয়ে ওই পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কোমলমতি শিশুদের কথা ভেবে সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাব এইডে নার্স হিসেবে চাকরির ব্যবস্থা করে দিলেন তিনি। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন খাদিজা। চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকবেন।

খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার স্বামী মৃত্যুর পরপরই নগদ একলক্ষ টাকা ও পরিবারের সব সদস্যদের জন্য নতুন কাপড় পাঠিয়েছেন। এখন আমার সন্তানদের কথা ভেবে আমাকে চাকরি দিলেন। আমি গত বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব। তিনি আমাদের সংসারে ঈশ্বরের দূত হিসেবে এলেন। আমরা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃজ্ঞত।নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের জন্য খাদিজা আক্তারের এই কর্মসংস্থানের সুযোগটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পেশাগত জীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যারিস্টার কায়সার কামাল।
০৩/১১/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026