জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ
Reporter Name
Update Time :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
৭
Time View
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ
জন্মদিন উপলক্ষে বন্ধু-বান্ধব, সহকর্মী ও বিভিন্ন পেশার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং সাবেক কার্যকরী কমিটির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাংবাদিক সাধন সাহা জয়। গতকাল ১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বন্ধু-বান্ধব, সাংবাদিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের এমন ভালোবাসা ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এক প্রতিক্রিয়ায় সাধন সাহা জয় বলেন, জন্মদিন উপলক্ষে যাঁরা আমাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সবসময় আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রাখব। তিনি আরও জানান, মূলত তাঁর জন্মতারিখ কাগজে-কলমে ১ জানুয়ারি। কীভাবে ১ সেপ্টেম্বর জন্মদিন হিসেবে প্রচারিত হয়েছে, তা তাঁর নিজের কাছেও পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছাকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছেন। সবশেষে জন্মদিনে শুভেচ্ছা জানানো বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক সাধন সাহা জয়।
10
জন্মদিন উপলক্ষে বন্ধু-বান্ধব, সহকর্মী ও বিভিন্ন পেশার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং সাবেক কার্যকরী কমিটির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাংবাদিক সাধন সাহা জয়।
গতকাল ১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বন্ধু-বান্ধব, সাংবাদিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের এমন ভালোবাসা ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় সাধন সাহা জয় বলেন, জন্মদিন উপলক্ষে যাঁরা আমাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সবসময় আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রাখব।
তিনি আরও জানান, মূলত তাঁর জন্মতারিখ কাগজে-কলমে ১ জানুয়ারি। কীভাবে ১ সেপ্টেম্বর জন্মদিন হিসেবে প্রচারিত হয়েছে, তা তাঁর নিজের কাছেও পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছাকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছেন।
সবশেষে জন্মদিনে শুভেচ্ছা জানানো বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক সাধন সাহা জয়।