1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ পোরশায় ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার লিখিত অভিযোগ। পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার* লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল আমিনবাজারে ময়লার স্তূপের জায়গায় সবুজের সমারোহ, উদ্বোধন হলো ‘রূপান্তর’ প্রকল্প নওগাঁর পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ: মাথায় আঘাতেএক যুবকের মৃত্যু বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান

সরিষাবাড়িতে ২৭৮.৩০ মিঃ দৈর্ঘ্য গার্ডার ব্রীজ নির্মান কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View
40

মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়িতে সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় যমুনা শাখা নদীর উপর ব্রীজ নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়ছে। ১৯ অক্টোবর চর সরিষাবাড়ির ঝিগা তলার পশ্চিম পার্শ্বে নদী তীরে উপজেলা এলজিইডি বিভাগের আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১৪১ জামালপুর-৪ মাননীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম।
উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে প্রকাশ,পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান (দ্বিতীয় পর্য্যায়) প্রকল্পের আওতায় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাধীন আরামনগর জিসি ঘোড়ামারা বাজার সড়কের ২৭৮.৩০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরিষাবাড়ি এলজিইডি প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল। বিএনপি নেতা স্বপন মেম্বারের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর জেলা এক্সিকিটিভ ইঞ্জিনিয়ার মোঃ রমজান আলী। এ সময় উপজেলা নির্বাহি অফিসার আফরোজা আফসানা,ওসি ইকবাল হাসান, বিএনপির সিনিয়র সহঃ সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল,সহ সভাপতি মামুনুর রশীদ ফকির ও আব্দুল হাই তালুকদার, সাতপোয়া ইউপি বিএনপি সভাপতি খোরশেদ আলম খুশু, উপ জেলা বিএনপি নেতা গোলাম রব্বানী লেকু, বিএনপি নেতা শিপন,, খায়রুল আলম শ্যামল,উপজেলা যুবদল সদস্য সচীব রবিউল ইসলাম,পৌর বিএনপির সেক্রেটারী জহুরুল ইসলাম পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও একজিইডি বিভাগের জেলা উপজেলা পর্য্যায়ের কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা সভা শেষে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাননীয় এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026