! সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং এলাকায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠেছে। নদীভাঙনের কারণে বসতভিটা ও ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এবং ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি দড়ি লাপাং এলাকায় গিয়ে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগ, উদ্বেগ ও সমস্যার কথা শোনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে দড়ি লাপাংসহ নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বসতভিটা ও মূল্যবান সম্পদ হারানোর আশঙ্কা করছেন এলাকাবাসী। অতীতেও এ এলাকায় নদীভাঙনে বাড়িঘর বিলীন হওয়ার ঘটনা ঘটেছে। পরিদর্শনকালে নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
10
!
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং এলাকায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠেছে।
নদীভাঙনের কারণে বসতভিটা ও ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এবং ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি দড়ি লাপাং এলাকায় গিয়ে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগ, উদ্বেগ ও সমস্যার কথা শোনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে দড়ি লাপাংসহ নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বসতভিটা ও মূল্যবান সম্পদ হারানোর আশঙ্কা করছেন এলাকাবাসী। অতীতেও এ এলাকায় নদীভাঙনে বাড়িঘর বিলীন হওয়ার ঘটনা ঘটেছে।
পরিদর্শনকালে নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।