1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভিটেবাড়ি না থাকায় আটকে গিয়েছিল চাকরি, অবশেষে নিয়োগপত্র পেলেন মিশন আচার্য খাগড়াছড়িতে বিজিবি’র জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস দিনাজপুরের “চিরিরবন্দর থানার অটোভ্যানচালক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, দিনাজপুর” আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি সংবাদ সম্মেলনে গরু উদ্ধারে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে সংরক্ষিত আসনের এমপি মাহমুদা আলমের মতবিনিময় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

আনোয়ারা থানা এলাকায় ওসি জুনায়েত চৌধুরীর নেতৃত্বে অভিযানে বুলেট শিবলু গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
5

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আনোয়ারা থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’ (২৮)কে গ্রেপ্তার করেছে । গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে হেটিখাইন গ্রামের আবুল হাসেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সমপ্রতি মাদ্রাসার এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত এবং তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে শিবলুর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় জামিনে আসার পর গত ১ অক্টোবর প্রতিবেশী মো. রুবেল (৩৮) ও তার বাবা তমিজ আহম্মদকে (৬৫) প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় আরেকটি মামলা হলে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরীর নেতৃত্বে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। ওই মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার এজাহারে শিবলু ৬৯ নম্বর আসামি। এর আগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র সদৃশ বস্তু হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে কথা বললে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। ফলে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতেন না।
আনোয়ারা থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের বিশেষ অভিযানে মো. শিবলু ওরফে বুলেট শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, প্রতিবেশীকে মারধর ও মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ প্রতিবেশীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026