1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত। আনোয়ারাই মহাসড়কের ৭৭ কোটি টাকার উন্নয়নকাজ অবৈধ দখলদারদের হাতে দেহ ব্যবসার বিষয়ে ওসি কোতয়ালী কে অবগত করার পর ও বন্ধ হচ্ছেনা দুই হোটেলে পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত পোরশায় ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ। মুন্সীগঞ্জে পুলিশের ২ দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনঃ সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন সিএমপি বাইজি থানার ওসি ইখতিয়ার উদ্দিন ফতুল্লার ওসি মাহবুবের বিরুদ্ধে ১১ অভিযোগ, তদন্তে সত্যতা পাওয়ার দাবি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View
32

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম বদু মিয়া (৪০)।

তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ১৭ এপ্রিল তাঁর জন্ম।

রোববার (৪ অক্টোবর) সকালে নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বদু মিয়া। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম। পরে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যেই তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা বলেন, জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।

পরিচয় শনাক্ত হওয়ার পর নিহত বদু মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিয়েছে তাঁর জীবনের পথচলা। এখন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026