1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে মারধর: পটিয়ায় এনসিপিতে ১৫৫ রাজনৈতিক নেতাকর্মীর যোগদান। পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন। আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভাঃ আকবর শাহ থানা এলাকায় ওসি কামরুজ্জামানের নেতৃত্বে হোটেলে অভিযান চালিয়ে লাশ উদ্ধার হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ডেন্টিস্ট আফজাল হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর রাউজানে সন্ত্রাসীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলা রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ডেন্টিস্ট আফজাল হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর

আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View
28

আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কটিয়াদীর ডেন্টিস্ট আফজাল হোসেন বর্তমানে কিশোরগঞ্জ শহরের দীন মোহাম্মদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। গতরাতে তাঁর হাতের একটি অস্ত্রোপচার করা হয়েছে।
জানা যায়, গতকাল ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ শহরের নতুন জেলখানা মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন ডেন্টিস্ট আফজাল হোসেন। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি তাঁর হাতেও গুরুতর জখম হওয়ায় গতরাতে অস্ত্রোপচার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আফজাল হোসেনকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইবিডব্লিওএফের কিশোরগঞ্জ জেলা সভাপতি সোহেল রানা ভূঁইয়া।
হাসপাতালে গিয়ে অধ্যাপক মো. রমজান আলী আহত আফজাল হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি আফজাল হোসেনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা আহত ডেন্টিস্ট আফজালন হোসেনের পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার :০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026