
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আকবারশাহ্ থানার সাহসী , চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ জনাব নাজের হোসাইন এর নেতৃত্বে এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় অফিসার-ফোর্স সহ ইং১২/১১/২০২৬খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে পুলিশ চেকপোস্টে বক্সের সামনে অভিযান পরিচালনা করেন এই সময় স্বর্ণ চোরা কারবারি চক্রের সদস্য ০১। সুধীর কুমার ধর(৪১), পিতা-ননী গোপাল ধর, মাতা-মৃত সতী রানী ধর, সাং-উত্তর জলদী, দক্ষিণ বণিক পাড়া,ননী গোপালের বাড়ী, ০৪নং ওয়ার্ড, ডাকঘর জলদী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত হতে অবৈধ ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫,৩৬,৬২,০০০/-(পাঁচ কোটি ছত্রিশ লক্ষ বাষট্টি হাজার টাকা) হবে। এসংকান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আকবরশাহ্ থানার মামলা নং-১৪, তারিখ-১২/১১/২০২৬ইং, ধারা- 25B(1)(b), The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।