1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত। কিশোরগঞ্জে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, বিনা মূল্যে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ চালু শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। জাতিসংঘের COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী সিএমপির আকবরশাহ থানার ওসি নাজেরের নেতৃত্বে অভিযানে ০৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ন সহ গ্রেফতার

কিশোরগঞ্জে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, বিনা মূল্যে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
10

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকার যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কিশোরগঞ্জে শুরু হয়েছে বিনা মূল্যে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কার্যক্রম। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা পরিষদ, কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোছা. মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকা কঠিন। তাই তরুণ প্রজন্মকে কম্পিউটার পরিচালনা, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ের মতো সম্ভাবনাময় বিষয়ে দক্ষ করে তোলা জরুরি। এসব প্রশিক্ষণ অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তরুণেরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় তাঁদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ, মনোযোগ দিয়ে শেখা এবং অর্জিত দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

এতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা আক্তার, বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষক প্রদীপ চন্দ্র দাস এবং গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষক সাব্বির আহমেদসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে উপহার হিসেবে ডায়েরি ও কলম তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026