মুন্সীগঞ্জে পুলিশের ২ দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনঃ
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি মুন্সীগঞ্জ.
Update Time :
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১১
Time View
মুন্সীগঞ্জে পুলিশের ২ দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনঃ
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি মুন্সীগঞ্জ. নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা, নিরপেক্ষতা ও দৃঢ়তা প্রদর্শন, জনগণের আস্থা অর্জন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে মানবিক থেকে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও অন্যান্য ইউনিট থেকে আসা মোট ৪৮ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
13
আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি
মুন্সীগঞ্জ.
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা, নিরপেক্ষতা ও দৃঢ়তা প্রদর্শন, জনগণের আস্থা অর্জন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে মানবিক থেকে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এই প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও অন্যান্য ইউনিট থেকে আসা মোট ৪৮ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।