
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
(সিএমপি)র কতোয়ালি থানার আওতায় সিনেমা প্যালেস এলাকায় হোটেল বরিশাল, সিনেমা প্যালেস পুরাতন গির্জার পাশে রিগ্যাল হোটেলে কোতয়ালী থানা কে ম্যানেজ করে চলেছে রম রমা দেহ ব্যবসা। নাম গোপন করার শর্তে এক প্রতিতা বলেন রিগ্যাল হোটেলে এক রাতে কাজ করে ৫০০০(পাঁচ হাজার)টাকা পেয়েছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের ছাত্ররা একাধিক বার, হোটেলে অভিযান পরিচালনা করেছেন।কিছুদিন তারা তাদের অপকর্ম বন্ধ রাখে,তার পরে জাতীয় নির্বাচনের পর আবার শুরু করে দেহ ব্যবসা।
অনেকবার তাদেরকে অনুরোধ সহ গুরুত্বপূর্ণ ভাবে নিষেধ করেছিল ছাত্ররা।কিন্তু তারা তাদের ব্যবসা বন্ধ রাখেনি।তারা ধারাবাহিকতায় গত রোববার গোপন ভাবে তদন্ত করে দেখতে পেলাম বরিশাল হোটেল এবং রিগ্যাল হোটেলে আবার ও জমজমাট ভাবে চলছে অবৈধ দেহ ব্যবসা ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের অন্যতম সদস্য শান্ত ইসলাম জানান,আমরা আন্দোলনের পর হোটেল গুলোতে অভিযান চালিয়ে ছিলাম কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পর ওসি জায়েদ নুরের সময় যেমন সন্ত্রাস মাদক , কিশোর গ্যাং এর কার্যক্রম বন্ধ ছিল তার পাশাপাশি হোটেল গুলোতে দেহ ব্যবসা ও বন্ধ ছিল কিন্তু অতিব দুঃখের বিষয় জাহিদুল কবিরের যোগদানের পর পূর্বের মত আবার ও শুরু হয়েছে দেহ ব্যবসা । আরেকজন পতিতা বলেন,দেহ ব্যবসার ঘটনা সত্য, প্রতিদিন রাতে ৫ জন করে মহিলা আসে,আর ভোর বেলা চলে যায়।তবে এর ভাগ শুধু আমরা একাই পাই না,হোটেল মালিক আমাদের কাছে থেকে নিয়মিত টাকা নেয়। এই বিষয়ে ওসি জাহিদুল কবিরের সাথে কথা বললে তিনি বলেন আমি বিষয় টা দেখব কিন্তু উনি কি দেখছেন জানিনা উনাকে অবগত করার পর এই হোটেল গুলোতে আরো বেশি করে হচ্ছে দেহ ব্যবসা তাই এই বিষয়ে কমিশনার স্যারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ।