1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানা এলাকায় বিভিন্ন স্থানে জুয়া খেলা ও দেহ ব্যবসা বন্ধ করতে পুলিশ প্রশাসন ব্যর্থ মুন্সীগঞ্জে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেল লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয় শ্রীনগরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: ৪০টি পুরস্কার সৌজন্যে সাঈদ হোসেন মিন্টু আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ কটিয়াদী প্রেসক্লাবের কমিটি গঠন কটিয়াদী থেকে আজাদ রহমান মিশর পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত * সদরঘাট থানা এলাকায় ওসি একেরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর সচেতনতামূলক লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেল লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়

আমজাদ হোসেন মিঠু মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View
7

আমজাদ হোসেন মিঠু
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

শিক্ষাপ্রতিষ্ঠানের পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের “Award of Excellence 2026” অর্জন করেছে লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার (০৫ অক্টোবর) মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এ সম্মাননা তুলে দেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ।
শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি ৮৯.৩২% পাশের হার অর্জন করে এবং মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি, শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং উত্তম চর্চাকে উৎসাহিত করতে প্রতি মাসে একটি করে সেরা প্রতিষ্ঠানকে “Award of Excellence” প্রদান করা হবে। এ উদ্যোগটি জেলাজুড়ে শিক্ষা ব্যবস্থার গুণগত মান বাড়াতে এবং বিদ্যালয়গুলোকে আরও ফলাফলমুখী ও উদ্ভাবনী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026