1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানা এলাকায় বিভিন্ন স্থানে জুয়া খেলা ও দেহ ব্যবসা বন্ধ করতে পুলিশ প্রশাসন ব্যর্থ মুন্সীগঞ্জে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেল লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয় শ্রীনগরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: ৪০টি পুরস্কার সৌজন্যে সাঈদ হোসেন মিন্টু আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ কটিয়াদী প্রেসক্লাবের কমিটি গঠন কটিয়াদী থেকে আজাদ রহমান মিশর পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত * সদরঘাট থানা এলাকায় ওসি একেরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিএমপিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত*

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
38

*

আজ ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দামপাড়া পুলিশ লাইন্স ইনডোরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।
সিএমপির ইনডোরে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ফাইনাল খেলায় দক্ষিণ জোনের চকবাজার থানা ও উত্তর জোনের পাঁচলাইশ মডেল থানা পরস্পরের মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পাঁচলাইশ মডেল থানা জয়লাভ করে। অন্যদিকে, মহিলা বিভাগে কোতোয়ালী থানা জয়লাভ করে। তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
উক্ত অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম মহানগরের কমিউনিটি পুলিশ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026