
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
ডিসি (দক্ষিণ) মহোদয়ের দিক নির্দেশনায়, এডিসি (দক্ষিণ) এবং এসি (কোতোয়ালী) মহোদয়ের তত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ একরাম উল্লাহ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মনির উদ্দিন সঙ্গীয় অফিসার সহ ইং ০৫/১০/২০২৬ তারিখ ১৫:১৫ ঘটিকার সময় সদরঘাট থানাধীন শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের বিপরীতে ১২ তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ ইউনুস (৪৫), পিতা-মৃত ফররুখ আহমদ, মাতা-খুরশিদ নাহার বেগম, সাং-ডিসি রোড, চান মিয়া মুন্সি লেইন, শেখ আহম্মদ মেম্বারের বাড়ী, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার পূর্বক হেফাজত হতে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১,৬০০/-টাকা উদ্ধার করেন। যাহার প্রেক্ষিতে সদরঘাট থানার মামলা নং-০৪, তারিখ-০৫/১০/২০২৬ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।