1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানা এলাকায় বিভিন্ন স্থানে জুয়া খেলা ও দেহ ব্যবসা বন্ধ করতে পুলিশ প্রশাসন ব্যর্থ মুন্সীগঞ্জে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেল লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয় শ্রীনগরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: ৪০টি পুরস্কার সৌজন্যে সাঈদ হোসেন মিন্টু আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ কটিয়াদী প্রেসক্লাবের কমিটি গঠন কটিয়াদী থেকে আজাদ রহমান মিশর পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত * সদরঘাট থানা এলাকায় ওসি একেরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর সচেতনতামূলক লিফলেট বিতরণ

মদনে কৃষক বাচ্ছু হত্যা মামলার প্রধান আসামি আতিকুল গ্রেফতার।

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন। মদন ,নেত্রকোনা।
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View
37

নেত্রকোনার মদনে কৃষক বাচ্চু মিয়া (৬০) কে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম (কুল ইসলাম )কে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ কৃষক সেজে হাওর থেকে গ্রেপ্তার করেছে।

মদন থানা অফিসার ওসি সালাহ উদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি এক বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। ৫ (অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রাম থেকে পুলিশ কৃষক সেজে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত প্রধান আসামি আতিকুল ইসলাম অরফে কুল ইসলাম( ৫০)
উপজেলা নায়েকপুর ইউনিয়নের মাখনা উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬/০৩/২০২৬ ইং তারিখ, বিকাল ৫টার দিকে বাচ্চু মিয়া নিজ জমির ধানক্ষেতে গিয়ে দেখতে পান, ক্ষেতের মধ্যে কয়েকটি গরু ধান খাচ্ছে এবং নষ্ট করছে।
একই ইউনিয়নের মাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে গরুর মালিক মোঃ আতিকুল ইসলাম (কুল ইসলাম)-এর সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তিনি তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করে বাচ্ছু মিয়ার উপর।

প্রধান আসামি কুল ইসলামের বাঁশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনা স্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।
পরে নিহত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আলামিন বাদী হয়ে মদন থানা একটি হত্যা মামলা দায়ের করেন।

মোঃ আতিকুল ইসলাম (কুল ইসলাম)কে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। প্রধান আসামী দীর্ঘ এক বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল লুঙ্গি গামছা পড়ে কৃষক সেজে তাকে গ্রেফতার করেছে। আজ তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026