1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে মারধর: পটিয়ায় এনসিপিতে ১৫৫ রাজনৈতিক নেতাকর্মীর যোগদান। পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন। আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভাঃ আকবর শাহ থানা এলাকায় ওসি কামরুজ্জামানের নেতৃত্বে হোটেলে অভিযান চালিয়ে লাশ উদ্ধার হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ডেন্টিস্ট আফজাল হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর রাউজানে সন্ত্রাসীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলা রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

মালিকুজ্জামান কাকা
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View
21

মালিকুজ্জামান কাকা
যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী মো. হারুন অর রশিদ (৬২)। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। হারুন অর রশিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ভাই ও ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া।
লিখিত বক্তব্যে উল্লেখ, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হাশিমপুর বাজারে পূর্বের লেনদেন নিয়ে হারুন অর রশিদের ছোট ভাই তুহিন বাবুর সঙ্গে আওয়াল হোসেনের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
হারুন অর রশিদের অভিযোগ, ওই ঘটনার জেরে একরামুল হোসেন, আওয়াল হোসেন ও একরামুলের ছেলে সাকিলসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তাদের মেসার্স নাজির বিশ্বাস স্টোর ও মেসার্স সোনা ভ্যান স্টোরে হামলা চালায়। এ সময় দোকানের মালামাল, আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরে বসতবাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়।
হারুন অর রশিদ জানান, এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তবে অভিযুক্তরা গ্রেপ্তার না হয়ে উল্টো তাকে ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সাবেক মেম্বার জিয়া বলেন, তারা বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। কিন্তু অভিযুক্তরা আগে আওয়ামীলীগ রাজনীতি করলেও এখন বিএনপি সেজে অপকর্ম করছে। মূলত মেম্বার দাঁড়াতে পারে এ আশঙ্কায় প্রতিপক্ষরা একের পর এক অপকর্ম করছে। কেননা তারা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষা বোধ করে এসব অকাজ করছে।
সংবাদ সম্মেলনে হারুন অর রশিদের ছোট ভাই তুহিন বাবু, চাচাতো ভাই আশরাফুল ইসলাম সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026