1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভিটেবাড়ি না থাকায় আটকে গিয়েছিল চাকরি, অবশেষে নিয়োগপত্র পেলেন মিশন আচার্য খাগড়াছড়িতে বিজিবি’র জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস দিনাজপুরের “চিরিরবন্দর থানার অটোভ্যানচালক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, দিনাজপুর” আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি সংবাদ সম্মেলনে গরু উদ্ধারে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে সংরক্ষিত আসনের এমপি মাহমুদা আলমের মতবিনিময় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি সংবাদ সম্মেলনে গরু উদ্ধারে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
5

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া ষাড় এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকারও বেশি বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. মুরাদ শেখ। একই সঙ্গে চুরির ঘটনায় তথ্য-প্রমাণ থাকার পরও মোল্লাহাট থানায় মামলা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) প্রেসক্লাব মোল্লাহাট আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মো. মুরাদ শেখ। তিনি উপজেলার ভান্ডার খোলা দক্ষিণপাড়া গ্রামের আবুল বাশার শেখের ছেলে।
লিখিত বক্তব্যে মুরাদ শেখ বলেন, গত৭/০৯/২৬ আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে তাদের বাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় চুরি হয়ে যায়। চুরি হওয়া ষাড় আনুমানিক মূল্য দেড় লাখ টাকারও বেশি। ঘটনার পরপরই তারা বাছুরটি উদ্ধারের চেষ্টা করেন এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, এসব তথ্য-প্রমাণ থাকার পরও মোল্লাহাট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের নিরুৎসাহিত করে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মুরাদ শেখ বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো অপরাধের শিকার হওয়ার পর আইনগত প্রতিকার পাওয়ার অধিকার তার রয়েছে। কিন্তু চুরির ঘটনায় তথ্য-প্রমাণ থাকার পরও মামলা করতে না পারায় তিনি ন্যায়বিচার পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি চুরি যাওয়া ষাড় উদ্ধারে কার্যকর পদক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি আরও বলেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি যথাযথ আইনগত সহায়তা ও ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026