
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাগজীপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরফাত হোসেন ইমন(২৮)নামের একজন যুবকের অকাল মৃত্যু হয়।
স্হানীয়রা জানান,সোমবার (১৯ই অক্টোবর)বিকালে ইমন বাড়ির রাস্তার পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তার অসাবধান বশত হাতে ধরে ফেললে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। স্হানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক ডাঃ হালিমা মৃত ঘোষণা দেন।
বিদ্যুৎ প্রকৌশলী ইন্জিনিয়ার রেজাউন নবী বলেন, অসাবধান বশত বাতাসে ছিড়ে পড়া সচল বৈদ্যুতিক তার ধরে ফেলায় তার মৃত্যু ঘটে।
তরিকুল ইসলাম বলেন,ইমন একজন ভালো ছেলে।সমাজিক কাজে ঝাপিয়ে পড়েন,পরোপকারী ও মানবিক ছিলেন।সকল মানুষের সাথে মিশতেন।ছিল না অহংকার।গতকাল তার বড় মা মারা যায়।সেখানে যাবতীয় কাজ সেই করেছে।সেই জীবিত মানুষ আজ পৃথিবীতে নাই বললে,তা মেনে নেওয়া যায় না।
আকস্মিক তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।একটির শোক শেষ না হতেই আরেকটি মৃত্যুর শোক বইতে হচ্ছে এলাকাবাসীর।একই বাড়িতে দুটি মৃত্যুর শোকের কান্নার রোলে আকাশ ভারী হয়ে উঠে।
রাত সাড়ে ১১টায় সকল পেশার মানুষের উপস্হিতিতে মডেল মসজিদে তার জানাযার নামাজ অনুস্টিত হয়।নামাজের শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।